শ্রীলঙ্কা ২–২ ভুটান
সমীকরণটা খুব কঠিন ছিল না। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। মাঠের বাইরের সেই হিসাব আজ মিলে গেল মাঠের খেলাতেও। জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানের। তবে শেষ চারের টিকিট পেতে এখন ভুটানকে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই ম্যাচে শ্রীলঙ্কা ১টি পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ চারে। আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা।
বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে আজকের দিনটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। চাইলে বিকেলেও অনুশীলন করতে পারত বাংলাদেশ। কিন্তু কোচের পরিকল্পনা ছিল অন্য রকম। সকাল ১০টায় অনুশীলন শেষ করে দলকে নিয়ে চলে যান জাতীয় স্টেডিয়ামে। দিনের দুটি ম্যাচই গ্যালারিতে বসে দেখতে চেয়েছিলেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার খেলার ধরন, শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। ১১ নভেম্বর এই শ্রীলঙ্কার বিপক্ষেই যে বাংলাদেশের ম্যাচ।
প্রতিপক্ষকে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে উপভোগ করার মতো একটা ম্যাচও পেয়েছেন ডুলি। দুই মিনিটের ব্যবধানে দুই গোল। উত্তেজনার শুরু ৩৪ মিনিটে। দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। কিন্তু এক মিনিট পরই দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শটটি ছিল দেখার মতো। ৪৩ মিনিটে আবারও শ্রীলঙ্কার আক্রমণ। কেলার্টের ক্রস থেকে নিখুঁত হেডে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।
ভুটান অধিনায়ক চেনচোর স্পটকিক আটকে দেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরাবিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টিও পায় দলটি। কিন্তু অধিনায়ক চেনচোর স্পটকিক আটকে দেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। পেনাল্টি মিসের আক্ষেপ অবশ্য বেশিক্ষণ রাখতে হয়নি চেনচোকে। ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে ভুটানকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত সেই ২-২ স্কোরলাইনই বাংলাদেশের সেমিফাইনালের দরজা খুলে দেয়।
এদিকে বাংলাদেশ দলের প্রস্তুতিও এগোচ্ছে। আগের চেয়ে স্বস্তিতে কোচ ডুলি। শেখ মোরছালিন আজ পুরো সময় অনুশীলন করেছেন। তবে তপু বর্মণের চোট এখনো পুরোপুরি সারেনি। দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার।
মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুটআজকের অনুশীলনে রক্ষণভাগ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন ডুলি। বাংলাদেশের পুরোনো সমস্যা ম্যাচের শেষ দিকে গোল হজম করা। পরিসংখ্যানও সেই দুশ্চিন্তার কথা বলছে। সাফের আগের ১৩ আসরে ৪৬ ম্যাচ খেলে বাংলাদেশ গোল হজম করেছে ৫২টি। এর মধ্যে ১৮টি গোলই এসেছে ৭০ মিনিটের পর।
অর্থাৎ, ম্যাচের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত রক্ষণে মনোযোগ ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আক্রমণে ধার বাড়ানোর পাশাপাশি শেষ মুহূর্ত পর্যন্ত গোলপোস্ট আগলে রাখার তাগিদও তাই দিচ্ছেন কোচ।
এই ছবিটা শ্রীলঙ্কার প্রথম গোলের পরেরদিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। সব মিলিয়ে আজকের দুই ম্যাচে সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
তবে মাঠে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ ছাড় দিয়েও গ্যালারি ভরাতে পারেনি আয়োজকেরা।
দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব